সহীহুল জামি
সহীহুল জামি (7948)
7948 - «يا عقبة؟ ألا أعلمك خير سورتين قرئتا؟ {قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ} و {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} يا عقبة! اقرأ بهما كلما نمت وقمت ما سأل سائل ولا استعاذ مستعيذ بمثلهما» .
تحقيق الشيخ ناصر الدين الألباني:
(حسن) [حم ن ك] عن عقبة بن عامر. صحيح أبي داود 1315: ابن خزيمة.
উকবাহ ইবন আমির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,) "হে উকবাহ! আমি কি তোমাকে এমন উত্তম দুটি সূরা শিখিয়ে দেব না যা তেলাওয়াত করা হয়? তা হলো, {ক্বুল আ‘ঊযু বিরব্বিল ফালাক্ব} এবং {ক্বুল আ‘ঊযু বিরব্বিন-নাস}। হে উকবাহ! তুমি যখনই ঘুমাও এবং যখনই ওঠো, তখন এ দুটি সূরা পাঠ করো। কোনো প্রার্থনাকারী এ দুটির মতো উত্তম কিছু দ্বারা প্রার্থনা করেনি এবং কোনো আশ্রয়প্রার্থী এ দুটির মতো উত্তম কিছু দ্বারা আশ্রয় প্রার্থনা করেনি।"