হাদীস বিএন


সহীহুল জামি





সহীহুল জামি (7997)


7997 - «يؤتى بالعبد يوم القيامة فيقال له: ألم أجعل لك سمعا وبصرا ومالا وولدا وسخرت لك الأنعام والحرث وتركتك ترأس وتربع فكنت تظن أنك ملاقي يومك هذا؟ فيقول: لا فيقول له: اليوم أنساك كما نسيتني» .


تحقيق الشيخ ناصر الدين الألباني:

(صحيح) [ت] عن أبي هريرة وأبي سعيد. السنة 832، حم، م، ابن خزيمة.




আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ও আবূ সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, কিয়ামতের দিন বান্দাকে আনা হবে। তখন তাকে বলা হবে: আমি কি তোমাকে শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দেইনি? আর আমি কি তোমার জন্য চতুষ্পদ জন্তু ও (ফসলের) ক্ষেত বশীভূত করে দেইনি? এবং তোমাকে ক্ষমতা ও প্রতিপত্তির অধিকারী করিনি? তুমি কি ধারণা করতে যে তুমি এই দিনের সম্মুখীন হবে? সে বলবে: না। তখন আল্লাহ তাকে বলবেন: আজ আমি তোমাকে ভুলে যাব, যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে।