সহীহুল জামি
সহীহুল জামি (8010)
8010 - «يأكل أهل الجنة فيها ويشربون ولا يمخطون ولا يتغوطون ولا يبولون إنما طعامهم جشاء ورشح كرشح المسك يلهمون التسبيح والحمد كما يلهمون النفس» .
تحقيق الشيخ ناصر الدين الألباني:
(صحيح) [حم م] عن جابر. مختصر مسلم 1962.
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, জান্নাতবাসীরা সেখানে খাবে ও পান করবে, কিন্তু তারা নাক ঝাড়বে না, মলত্যাগ করবে না এবং পেশাবও করবে না। তাদের খাদ্যের (পরিপাক) হবে ঢেকুর এবং কস্তুরির ঘ্রাণের মতো সুগন্ধিযুক্ত ঘামের মাধ্যমে। তাদের শ্বাস-প্রশ্বাসের মতো সহজে তাসবীহ ও হামদ করার অনুপ্রেরণা দেওয়া হবে।