হাদীস বিএন


সহীহুল জামি





সহীহুল জামি (8053)


8053 - «يخرج فيكم قوم تحقرون صلاتكم مع صلاتهم وصيامكم مع صيامهم وعملكم مع عملهم يقرءون القرآن لا يجأوز حناجرهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية ينظر الرامي في النصل فلا يرى شيئا وينظر في القدح فلا يرى شيئا وينظر في الريش فلا يرى شيئا ويتمارى في الفوق هل علق به من الدم شيء» .


تحقيق الشيخ ناصر الدين الألباني:

(صحيح) [ق هـ] عن أبي سعيد. السنة




আবু সাঈদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তোমাদের মাঝে এমন এক দল লোকের আবির্ভাব হবে যে, তোমরা তাদের নামাযের তুলনায় তোমাদের নামাযকে, তাদের রোযার তুলনায় তোমাদের রোযাকে এবং তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে। তারা কুরআন পাঠ করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা দীন (ইসলাম) থেকে এমনভাবে বেরিয়ে যাবে, যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। তীরন্দাজ তীরের ফলাতে দেখবে, কিন্তু কিছু দেখতে পাবে না, (তীরের) কাণ্ডে দেখবে, কিন্তু কিছু দেখতে পাবে না, পালকে দেখবে, কিন্তু কিছু দেখতে পাবে না; আর (তীরের) গোড়ার অংশে সন্দেহ করবে যে তাতে রক্তের কোনো চিহ্ন লেগে আছে কি না।