সহীহুল জামি
সহীহুল জামি (8103)
8103 - «يعذب ناس من أهل التوحيد فيطرحون في النار حتى يكونوا فيها حمما ثم تدركهم الرحمة فيخرجون ويطرحون على أبواب الجنة فيرش عليهم أهل الجنة الماء فينبتون كما ينبت الغثاء في حمالة السيل ثم يدخلون الجنة» .
تحقيق الشيخ ناصر الدين الألباني:
(صحيح) [حم ت] عن جابر. الصحيحة 2451.
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাওহীদপন্থীদের মধ্য থেকে কিছু লোককে শাস্তি দেওয়া হবে। অতঃপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এমনকি তারা তাতে কয়লা হয়ে যাবে। এরপর তাদের উপর (আল্লাহ্র) রহমত বর্ষিত হবে এবং তাদেরকে (জাহান্নাম থেকে) বের করে আনা হবে। এবং তাদেরকে জান্নাতের প্রবেশদ্বারসমূহের কাছে রাখা হবে। তখন জান্নাতবাসীরা তাদের উপর পানি ছিটাবে, ফলে তারা বন্যার স্রোতে ভেসে আসা আবর্জনার মধ্যে অঙ্কুরোদগমের মতো সতেজ হয়ে উঠবে। অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে।