সহীহুল জামি
8107 - «يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هونام ثلاث عقد يضرب مكان كل عقدة: عليك ليل طويل فارقد فإن استيقظ فذكر الله انحلت عقدة فإن توضأ انحلت عقدة فإن صلى انحلت عقده كلها فأصبح نشيطا طيب النفس وإلا أصبح خبيث النفس كسلان» .
تحقيق الشيخ ناصر الدين الألباني:
(صحيح) [حم ق د ن هـ] عن أبي هريرة. مختصر مسلم 387، صحيح أبي داود 1179.
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, শয়তান তোমাদের কারো মাথার পিছনের অংশে তিনটি গিরা (গাঁট) দেয় যখন সে ঘুমিয়ে থাকে। প্রত্যেক গিঁটের স্থানে সে আঘাত করে (এবং বলে): তোমার জন্য রয়েছে দীর্ঘ রাত, তুমি ঘুমিয়ে থাকো। অতঃপর যদি সে জেগে ওঠে এবং আল্লাহকে স্মরণ করে, তবে একটি গিরা খুলে যায়। এরপর যদি সে উযূ (অযু) করে, তবে আরও একটি গিরা খুলে যায়। আর যদি সে সালাত আদায় করে, তবে তার সব গিরাই খুলে যায়। ফলে সে সতেজ ও প্রফুল্ল মন নিয়ে সকাল করে। অন্যথায় সে খারাপ মন ও অলসতা নিয়ে সকাল করে।