হাদীস বিএন


সুনান আত-তিরমিযী





সুনান আত-তিরমিযী (3746)


حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ صَخْرِ بْنِ جُوَيْرِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ أَوْصَى الزُّبَيْرُ إِلَى ابْنِهِ عَبْدِ اللَّهِ صَبِيحَةَ الْجَمَلِ فَقَالَ مَا مِنِّي عُضْوٌ إِلاَّ وَقَدْ جُرِحَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ حَتَّى انْتَهَى ذَاكَ إِلَى فَرْجِهِ ‏.

‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ حَمَّادِ بْنِ زَيْدٍ ‏.




হিশাম ইবনু ‘উরওয়াহ্ (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, তিনি বলেন, আয-যুবাইর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) উষ্ট্রীয় যুদ্ধের দিন সকালে নিজ পুত্র ‘আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে উদ্দেশ্য করে বলেন, বৎস! আমার শরীরে এমন কোন অঙ্গ নেই, যা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে (জিহাদে) ক্ষত-বিক্ষত হয়নি, এমনকি আমার লজ্জাস্থানও (ক্ষত-বিক্ষত হয়েছে)।

আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং হাম্মাদ ইবনু যাইদের বর্ণনার পরিপ্রেক্ষিতে গারীব।




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد




تحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: إسنادہ ضعيف، ہشام لم یدرک الزبیر ، واستظہر المزي في تحفۃ الأشراف، (180/3) بأنہ رواہ عن عبد اللّٰہ بن الزبیر بہ وإن صح ھذا فالسند صحیح ، (انوار الصحیفہ ص 309)