সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ
1082 - ` حوضي ما بين عدن إلى عمان ماؤه أشد بياضا من الثلج وأحلى من العسل وأكثر
الناس ورودا عليه فقراء المهاجرين الشعث رءوسا، الدنس ثيابا، الذين لا ينكحون
المتنعمات ولا تفتح لهم أبواب السدد، الذين يعطون الحق الذي عليهم ولا يعطون
الذي لهم `.
رواه الطبراني (1 / 147 /
আবদুল্লাহ ইবনু আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আমার হাউযের (হাউযে কাওসার) বিস্তৃতি হলো আদন থেকে আম্মান পর্যন্ত। এর পানি বরফের চেয়েও অধিক সাদা এবং মধুর চেয়েও অধিক মিষ্টি।
আর এই হাউযে সবচেয়ে বেশি আগমনকারী হবে দরিদ্র মুহাজিরগণ, যাদের চুল থাকবে উস্কো-খুস্কো, আর পোশাক-পরিচ্ছদ হবে অপরিষ্কার। যারা সচ্ছল (বা ভোগবিলাসী) নারীদের বিবাহ করতে পারে না এবং যাদের জন্য (ক্ষমতাবানদের) কোনো দরজা খোলা হয় না। তারা সেই সকল লোক, যারা তাদের উপর আরোপিত সমস্ত অধিকার পূর্ণ করে, কিন্তু তাদের প্রাপ্য অধিকারসমূহ তাদেরকে দেওয়া হয় না।