হাদীস বিএন


সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ





সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ (2697)


2697 - ` يأتي المقتول متعلقا رأسه بإحدى يديه متلببا قاتله بيده الأخرى، تشخب أوداجه
دما، حتى يأتي به العرش، فيقول المقتول لرب العالمين: هذا قتلني. فيقول
الله للقاتل: تعست، ويذهب به إلى النار `.
أخرجه الطبراني في ` المعجم الكبير ` (3 / 95 /




সামুরা ইবনে জুনদুব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, [কিয়ামতের দিন] নিহত ব্যক্তি এমন অবস্থায় উপস্থিত হবে যে, সে এক হাতে তার বিচ্ছিন্ন মস্তক ধরে থাকবে এবং অন্য হাত দিয়ে তার হত্যাকারীর জামা শক্ত করে আঁকড়ে ধরে রাখবে। তার রক্তনালীসমূহ থেকে তাজা রক্ত ঝরতে থাকবে। এভাবে সে তাকে (হত্যাকারীকে) আরশের নিকট নিয়ে আসবে। তখন নিহত ব্যক্তি রাব্বুল আলামীনের কাছে বলবে, ’এ আমাকে হত্যা করেছে।’ তখন আল্লাহ তাআলা হত্যাকারীকে বলবেন, ’তোমার ধ্বংস হোক (বা তোমার জন্য দুর্ভোগ)!’, এরপর তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।