সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ
3102 - (إياكم ومُحقراتُ الذنُوبِ، كقَومٍ نَزلُوا في بطْنِ وادٍ فجاءَ ذا بعودٍ، وجاء ذا بعودٍ حتى أنضَجُوا خبزتهم، وإنَّ محقَّراتِ الذُّنوب متى يُؤخذ بها صاحبُها تُهلِكْهُ) .
أخرجه الإمام أحمد (5/331) : ثنا أنس بن عياض: حدثني أبو حازم - لا أعلمه إلا - عن سهل بن سعد قال: قال رسول الله - صلى الله عليه وسلم - ... فذكره.
قلت: وهذا إسناد صحيح على شرط الشيخين، وهو من ثلاثيات `المسند`. وأخرجه الروياني في `مسنده ` (29/12/
সহল ইবনে সা’দ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
তোমরা ছোট ছোট গুনাহকে তুচ্ছজ্ঞান করা থেকে সাবধান থাকো। এর উদাহরণ হলো সেই সম্প্রদায়ের মতো, যারা কোনো উপত্যকার গভীরে শিবির স্থাপন করল; অতঃপর একজন একটি লাকড়ি আনল, আরেকজনও একটি লাকড়ি আনল, এভাবে (প্রয়োজনীয় পরিমাণ লাকড়ি একত্রিত করে) তারা তাদের রুটি সেঁকে নিলো। আর নিশ্চয়ই ছোট ছোট গুনাহ, যখনই এর দ্বারা এর লিপ্ত ব্যক্তিকে পাকড়াও করা হয়, তখন তা তাকে ধ্বংস করে দেয়।