সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ
3104 - (كان إذا أوى إلى فِراشهِ كلَّ ليلةٍ جمَعَ كفَّيهِ، ثم نفَثَ فيهما، فقرأ فيهما (قل هو الله أحد) و (قل أعوذ برب الفلق) و (قل أعوذ برب الناس) ، ثم يمسح بهما ما استطاع من جسده، يبدأُ بهما على رأسهِ ووجههِ، وما أقبل من جسده، يفعل ذلك ثلاث مرات) .
أخرجه البخاري (5017) ، وأبو داود (5056) ، والترمذي في `السنن ` (3399) و`الشمائل ` - باب ما جاء في نومه - صلى الله عليه وسلم - رقم (
আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি রাতে যখন বিছানায় শুতে যেতেন, তখন তিনি তাঁর দু’হাতের তালু একত্রিত করতেন, অতঃপর তাতে ফুঁ দিতেন। এরপর তাতে তিনি ’ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ (সূরা ইখলাস), ’ক্বুল আ‘উযু বিরব্বিল ফালাক্ব’ (সূরা ফালাক্ব) এবং ’ক্বুল আ‘উযু বিরব্বিন্নাস’ (সূরা নাস) পাঠ করতেন। অতঃপর যতটুকু সম্ভব হতো, তিনি তা দ্বারা তাঁর শরীর মাসেহ করতেন। তিনি তাঁর মাথা ও মুখমণ্ডল দিয়ে এবং শরীরের সম্মুখভাগ দিয়ে মাসেহ শুরু করতেন। তিনি এই কাজটি তিনবার করতেন।