হাদীস বিএন


সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ





সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ (3196)


3196 - (يأخذُ اللهُ - عزَ وجل - سماواتِه وأرَضيِه بيديهِ، فيقولُ:
أنا اللهُ - ويقبضُ أصابعَه ويبسطُها - أنا الملِكُ، [وتمايلَ رسولُ الله - صلى الله عليه وسلم -
عن يمينه وعن شماله] حتى نظرتُ إلى المنبرِ يتحركُ من أسفلِ شيءٍ منه، حتّى إني لأقولُ: أساقطٌ هو برسولِ الله - صلى الله عليه وسلم - ؟) .
أخرجه مسلم (8/




আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন: আল্লাহ তাআলা তাঁর আসমানসমূহ ও জমিনসমূহকে তাঁর দুই হাত দ্বারা গ্রহণ করবেন। অতঃপর তিনি বলবেন: আমিই আল্লাহ! - (নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করলেন এবং আবার প্রসারিত করলেন) - আমিই বাদশাহ।

আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডানে ও বামে হেলে পড়লেন, এমনকি আমি মিম্বরের নিচের অংশ পর্যন্ত নড়তে দেখলাম, এমনকি আমি (মনে মনে) বলতে লাগলাম: এই বুঝি তা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে নিয়ে পড়ে যাবে?