সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ
3373 - (يجيء الرجل يوم القيامة من الحسنات ما يظن أنه ينجو بها، فلا يزال يقوم رجل قد ظلمه مظلمة، فيؤخذ من حسناته؛ فيعطى المظلوم حتى لا تبقى له حسنة، ثم يجيء من قد ظلمه؛ ولم يبق من حسناته شيء، فيؤخذ من سيئات المظلوم فتوضع على سيئاته) .
أخرجه البزار في مسنده `البحر الزخار` (6/
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
কিয়ামতের দিন এমন লোক আসবে যার নিকট এত বেশি নেকী থাকবে যে সে মনে করবে, এই নেকীগুলোর কারণে সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু এরপর সে এমন ব্যক্তির সম্মুখীন হবে, যার প্রতি সে দুনিয়াতে কোনো যুলুম করেছিল। তখন তার নেকী থেকে নিয়ে সেই নির্যাতিত ব্যক্তিকে দেওয়া হতে থাকবে, যতক্ষণ না তার আর কোনো নেকী বাকি থাকে। এরপর যদি আরো কোনো মাযলুম ব্যক্তি তার কাছে আসে, অথচ তার আর কোনো নেকী অবশিষ্ট নেই, তখন সেই মাযলুম ব্যক্তির গুনাহসমূহ নিয়ে তার (যালেম ব্যক্তির) গুনাহের উপর চাপিয়ে দেওয়া হবে।
