সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ
সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ (408)
408 - ` أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله
ويقيموا الصلاة ويؤتوا الزكاة، فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم
إلا بحق الإسلام وحسابهم على الله `.
أخرجه البخاري (1 /
আবদুল্লাহ ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি মানুষের সাথে লড়াই করি, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহ্র রাসূল, আর তারা সালাত প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে। যখন তারা এগুলি করবে, তখন ইসলামের হক (বিধান) ব্যতীত তারা আমার কাছ থেকে তাদের রক্ত ও সম্পদকে সুরক্ষিত করে নিল। আর তাদের হিসাব-নিকাশ আল্লাহ্র উপর ন্যস্ত।
