সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ
504 - ` المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في
حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة ومن ستر
مسلما ستره الله يوم القيامة `.
أخرجه البخاري (2 / 98) وأبو داود (4893) والترمذي (1 / 268)
وأحمد (2 / 91) عن الليث عن عقيل عن ابن شهاب أن سالما أخبره أن عبد
الله بن عمر أخبره أن رسول الله صلى الله عليه وسلم قال: فذكره.
والسياق للبخاري وقال الترمذي: ` حديث حسن صحيح `.
والجملة الأولى منه عند مسلم (8 /
আব্দুল্লাহ ইবন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: মুসলিম মুসলিমের ভাই। সে তার প্রতি জুলুম করে না এবং (বিপদে) তাকে সোপর্দও করে না। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট থাকে, আল্লাহ তার প্রয়োজনে থাকেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের পার্থিব বিপদসমূহ থেকে একটি বিপদ দূর করে দেয়, আল্লাহ তার থেকে কিয়ামতের দিনের বিপদসমূহের মধ্যে থেকে একটি বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।
