হাদীস বিএন


সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ





সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ (888)


888 - ` إن الرجل ليتكلم بالكلمة من رضوان الله ما كان يظن أن تبلغ ما بلغت يكتب الله
له بها رضوانه إلى يوم يلقاه وإن الرجل ليتكلم بالكلمة من سخط الله ما كان يظن
أن تبلغ ما بلغت يكتب الله له بها سخطه إلى يوم يلقاه `.
أخرجه مالك (2 / 985 / 5) والترمذي (2 / 52) وابن ماجه (3969) وابن
حبان (1576) والحاكم (1 /




আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

নিশ্চয়ই কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিমূলক এমন একটি কথা বলে, যার (শুভ প্রভাব) এতদূর পৌঁছবে বলে সে ধারণা করেনি; এর বিনিময়ে আল্লাহ তার সঙ্গে সাক্ষাতের দিন পর্যন্ত (অর্থাৎ কিয়ামত দিবস পর্যন্ত) তার জন্য নিজের সন্তুষ্টি লিখে দেন। আর নিশ্চয়ই কোনো ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন একটি কথা বলে, যার (কুপ্রভাব) এতদূর পৌঁছবে বলে সে ধারণা করেনি; এর বিনিময়ে আল্লাহ তার সঙ্গে সাক্ষাতের দিন পর্যন্ত তার জন্য নিজের অসন্তুষ্টি লিখে দেন।