সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ
934 - ` من أكل برجل مسلم أكلة، فإن الله يطعمه مثلها من جهنم ومن اكتسى برجل مسلم
ثوبا، فإن الله يكسوه مثله في جهنم ومن قام برجل مسلم مقام سمعة، فإن الله
يقوم به مقام سمعة يوم القيامة `.
رواه الحاكم (4 /
কা’ব ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির (মান-সম্মান ক্ষুণ্ণ করার) বিনিময়ে এক লোকমা খাবার খাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে অনুরূপ খাবার খাওয়াবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির (মান-সম্মান ক্ষুণ্ণ করার) বিনিময়ে একটি কাপড় পরিধান করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে অনুরূপ কাপড় পরাবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির দুর্নাম করার স্থানে বা অপদস্থ করার উদ্দেশ্যে দাঁড়াবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সেই দুর্নাম ও অপদস্থতার স্থানে দাঁড় করাবেন।