সহীহ মাওয়ারিদুয-যাম-আন
সহীহ মাওয়ারিদুয-যাম-আন (1227)
1227 - عن أنس بن مالك : أنّه رأى رسولَ الله صلى الله عليه وسلم في يده يومًا خاتمًا من ذهب، فاضطربَ النَّاس الخواتيم ، فرمى به، وقال: `لا أَلبسه أَبدًا`. (قلت): له في `الصحيح` نحوه من غير قوله: من ذهب.
تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - `الصحيحة` (2979).
আনাস ইবনে মালেক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন তাঁর হাতে স্বর্ণের একটি আংটি পরিহিত অবস্থায় দেখতে পেলেন। ফলে লোকেরা ব্যাপকভাবে আংটি পরিধান করতে শুরু করল। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেটি ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, "আমি এটি কখনো পরিধান করব না।"