খালক্বু আফআলিল ইবাদ লিল বুখারী
وَحَدَّثَنِي يَحْيَى بْنُ يُوسُفَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ إِسْحَاقَ بْنِ رَاشِدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ إِذْنَهُ لِنَبِيٍّ يَتَغَنَّى بِالْقُرْآنِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَسَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِرَاءةَ أَبِي مُوسَى، فَقَالَ: «أُوتِيَ أَبُو مُوسَى مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ»
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আল্লাহ তা’আলা মনোযোগ দিয়ে কোনো কিছু শোনেন না, যেমন মনোযোগ দিয়ে তিনি এমন নবীর তেলাওয়াত শোনেন, যিনি সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করেন। আবূ আবদুল্লাহ (ইমাম বুখারী) বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবূ মূসার (কুরআন) তিলাওয়াত শুনে বললেন: “আবূ মূসাকে দাউদ পরিবারের সুমধুর সুরের কিছু অংশ প্রদান করা হয়েছে।”