আল-আসমা ওয়াস-সিফাত লিল-বায়হাক্বী
506 - أَخْبَرَنَا أَبُو عَمْرٍو الْبِسْطَامِيُّ , ثنا أَبُو بَكْرٍ الْإِسْمَاعِيلِيُّ , ثنا الْحَضْرَمِيُّ , ثنا يَعْلَى بْنُ الْمِنْهَالِ السَّكُونِيُّ , ثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ الرَّازِيُّ , عَنِ الْجَرَّاحِ بْنِ الضَّحَّاكِ الْكِنْدِيِّ , عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ , عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ , عَنْ عُثْمَانَ , رَضِيَ اللَّهُ عَنْهُ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُكُمْ مِنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ , وَفَضَلُ الْقُرْآنِ عَلَى سَائِرِ الْكَلَامِ كَفَضْلِ اللَّهِ عَلَى خَلْقِهِ , وَذَلِكَ أَنَّهُ مِنْهُ» قَالَ الْحَضْرَمِيُّ سَمِعَهُ يَحْيَى الْحِمَّانِيُّ مِنْ يَعْلَى بْنِ الْمِنْهَالِ هَذَا
উসমান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে এবং তা (অন্যকে) শিক্ষা দেয়। আর অন্যান্য সকল বাণীর ওপর কুরআনের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার তাঁর সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্বের মতো। আর তা এই কারণে যে, এই কুরআন তাঁরই পক্ষ থেকে (আগত)।”