আল-আসমা ওয়াস-সিফাত লিল-বায়হাক্বী
811 - وَأَخْبَرَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ أَبِي الْمَعْرُوفِ الْفَقِيهُ، أنا أَبُو عَمْرِو بْنُ نُجَيْدٍ، أنا أَبُو مُسْلِمٍ، ثنا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ، قَالَ: خَلَقَ اللَّهُ الْأَرْضَ فِي يَوْمَيْنِ، وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي يَوْمَيْنِ ثُمَّ اسْتَوَى فَخَلَقَ السَّمَاوَاتِ فِي يَوْمَيْنِ، خَلَقَ الْأَرْضَ فِي يَوْمِ الْأَحَدِ وَيَوْمِ الِإثْنَيْنِ وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا يَوْمَ الثُّلَاثَاءِ وَيَوْمَ الْأَرْبِعَاءِ، وَخَلَقَ السَّمَاوَاتِ فِي يَوْمِ الْخَمِيسِ وَيَوْمِ الْجُمُعَةِ، وَآخِرُ سَاعَةٍ فِي يَوْمِ الْجُمُعَةِ خَلَقَ اللَّهُ آدَمَ فِي عَجَلٍ، وَهِيَ الَّتِي تَقُومُ فِيهَا السَّاعَةُ، وَمَا خَلَقَ اللَّهُ مِنْ دَابَّةٍ إِلَّا وَهِيَ تَفْزَعُ مِنْ يَوْمِ الْجُمُعَةِ إِلَّا الْإِنْسَانَ وَالشَّيْطَانَ
আব্দুল্লাহ ইবনু সালাম (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন:
আল্লাহ্ জমিনকে দুই দিনে সৃষ্টি করেছেন, আর তাতে তার খাদ্য-সামগ্রী দুই দিনে নির্ধারণ করেছেন। এরপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং আসমানসমূহকে দুই দিনে সৃষ্টি করলেন।
তিনি জমিন সৃষ্টি করেছেন রবিবার ও সোমবার, আর তার খাদ্য-সামগ্রী নির্ধারণ করেছেন মঙ্গলবার ও বুধবার। আর আসমানসমূহ সৃষ্টি করেছেন বৃহস্পতিবার ও শুক্রবার।
আর জুমুআর দিনের শেষ প্রহরে আল্লাহ্ তাআলা দ্রুততার সাথে আদম (আ.)-কে সৃষ্টি করলেন। আর এটাই সেই সময় যখন কিয়ামত অনুষ্ঠিত হবে।
আর আল্লাহ্ যত বিচরণকারী প্রাণী সৃষ্টি করেছেন, মানুষ ও শয়তান ছাড়া তারা সকলেই জুমুআর দিনকে ভয় করে।