আল-আসমা ওয়াস-সিফাত লিল-বায়হাক্বী
902 - فَأَخْبَرَنَا بِهَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، ثنا أَبُو إِسْحَاقَ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ الْبُخَارِيُّ بِنَيْسَابُورَ، ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ حَاتِمٍ، ثنا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، ح. وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ أَبَا جَعْفَرٍ مُحَمَّدَ بْنَ صَالِحِ بْنِ هَانِئٍ، يَقُولُ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ نُعَيْمٍ، يَقُولُ: سَمِعْتُ الْحَسَنَ بْنَ الصَّبَّاحِ الْبَزَّازَ، يَقُولُ: سَمِعْتُ عَلِيَّ بْنَ الْحَسَنِ، يَقُولُ: سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُبَارَكِ قُلْتُ: كَيْفَ نَعْرِفُ رَبَّنَا؟ قَالَ: فِي السَّمَاءِ السَّابِعَةِ عَلَى عَرْشِهِ. قُلْتُ: فَإِنَّ الْجَهْمِيَّةَ تَقُولُ: هُوَ هَذَا. قَالَ: إِنَّا لَا نَقُولُ كَمَا قَالَتِ الْجَهْمِيَّةُ، نَقُولُ: هُوَ هُوَ. قُلْتُ: بِحَدٍّ؟ قَالَ: إِي وَاللَّهِ بِحَدٍّ. لَفْظُ حَدِيثِ مُحَمَّدِ بْنِ صَالِحٍ. -[336]- قَالَ الشَّيْخُ أَحْمَدُ بْنُ الْحُسَيْنِ الْبَيْهَقِيُّ: إِنَّمَا أَرَادَ عَبْدُ اللَّهِ بِالْحَدِّ حَدَّ السَّمْعِ، وَهُوَ أَنَّ خَبَرَ الصَّادِقِ وَرَدَ بِأَنَّهُ عَلَى الْعَرْشِ اسْتَوَى، فَهُوَ عَلَى عَرْشِهِ كَمَا أَخْبَرَ، وَقَصَدَ بِذَلِكَ تَكْذِيبَ الْجَهْمِيَّةِ فِيمَا زَعَمُوا أَنَّهُ بِكُلِّ مَكَانٍ، وَحِكَايَتُهُ الْأُخْرَى تَدُلُّ عَلَى مُرَادِهِ وَاللَّهُ أَعْلَمُ
আলী ইবনুল হাসান বলেন:
আমি আব্দুল্লাহ ইবনুল মুবারাক (রহ.)-কে জিজ্ঞাসা করলাম, আমি বললাম: আমরা কীভাবে আমাদের রবকে চিনব?
তিনি বললেন: সপ্ত আকাশে, তাঁর আরশের উপরে।
আমি বললাম: কিন্তু জাহমিয়্যাহ (ফিরকা) তো বলে যে, তিনি (সবখানেই/এসবের মাঝে) আছেন।
তিনি বললেন: জাহমিয়্যাহ যা বলে, আমরা তা বলি না; আমরা বলি: তিনি তিনিই (অর্থাৎ তিনি তাঁর সৃষ্টি থেকে ভিন্ন ও নির্দিষ্ট স্থানে আছেন)।
আমি বললাম: (তাঁর অবস্থান) কি কোনো সীমারেখার দ্বারা সীমাবদ্ধ?
তিনি বললেন: হ্যাঁ, আল্লাহর কসম! একটি সীমারেখার দ্বারা সীমাবদ্ধ। (মুহাম্মাদ ইবনে সালিহ কর্তৃক বর্ণিত হাদীসের শব্দাবলী)।