মুসনাদ আর-রুইয়ানী
1373 - نَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، نَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، نَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “ لَا يَتَمَنَّى الْمُؤْمِنُ الْمَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَهُ، فَإِنْ كَانَ لَا بُدَّ فَاعِلًا، أَوْ كُنْتُمْ لَا بُدَّ فَاعِلِينَ فَلْيَقُلِ: اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي “
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: কোনো মুসলিম যেন তার উপর আপতিত কষ্টের কারণে মৃত্যু কামনা না করে। যদি একান্তই সে তা করতে বাধ্য হয়, তবে সে যেন বলে: “হে আল্লাহ! জীবন যতদিন আমার জন্য কল্যাণকর, ততদিন আমাকে বাঁচিয়ে রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়, তখন আমাকে মৃত্যু দিন।”