মুসনাদ আর-রুইয়ানী
1419 - نَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ , نَا أَبُو عَوَانَةَ , عَنِ الْأَعْمَشِ , عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اسْتَعَاذَكُمْ بِاللَّهِ فَأَعِيذُوهُ، وَمَنْ سَأَلَكُمْ بِاللَّهِ فَأَعْطُوهُ، وَمَنْ أَتَى إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِئُوهُ، فَإِنْ لَمْ تَجِدُوا فَأَثْنُوا عَلَيْهِ خَيْرًا حَتَّى يَعْلَمَ أَنْ قَدْ كَافَأْتُمُوهُ»
ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“যে তোমাদের কাছে আল্লাহর ওয়াস্তে আশ্রয় চায়, তাকে আশ্রয় দাও। আর যে তোমাদের কাছে আল্লাহর ওয়াস্তে কিছু চায়, তাকে দাও। আর যে তোমাদের প্রতি কোনো সদাচরণ করে, তার প্রতিদান দাও। যদি তোমরা (প্রতিদান দেওয়ার মতো কিছু) না পাও, তবে তার উত্তম প্রশংসা করো, যাতে সে বুঝতে পারে যে তোমরা তাকে প্রতিদান দিয়েছ।”