মুসনাদ আর-রুইয়ানী
618 - نا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، نا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي لَمُحْضِرٌ حَوْضِي أَذُودُ عَنْهُ النَّاسَ، أَضْرِبُ بِعَصَايَ» فَسُئِلَ عَنْ عَرْضِهِ قَالَ: «مِنْ مَقَامِي هَذَا إِلَى عُمَانَ» وَسُئِلَ عَنْ شَرَابِهِ قَالَ: «أَحْلَى مِنَ الْعَسَلِ، وَأشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ، يَثْعَبُ فِيهِ مِيزَابَانِ يَمُدَّانِهِ مِنَ الْجَنَّةِ، أَحَدُ الْمِيزَابَيْنِ مِنْ وَرِقٍ، وَالْآخَرُ مِنْ ذَهَبٍ»
ছাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন:
নিশ্চয় আমি আমার হাউযের (কাছে) উপস্থিত থাকব এবং লাঠি দিয়ে লোকদেরকে তাড়িয়ে দেব। অতঃপর এর প্রস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন: আমার এই স্থান থেকে ‘ওমান’ পর্যন্ত। এর পানীয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন: তা মধুর চেয়েও মিষ্টি এবং দুধের চেয়েও অধিক সাদা। জান্নাত থেকে তাকে বর্ধিত করার জন্য দুটি নালা (মিযাব) তাতে প্রবেশ করবে, নালা দুটির একটি হবে রৌপ্যের এবং অন্যটি স্বর্ণের।