হাদীস বিএন


সুনান আন-নাসাঈ





সুনান আন-নাসাঈ (5619)


أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيِّ بْنِ سُوَيْدِ بْنِ مَنْجُوفٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ هِشَامِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ: سَأَلْنَا ابْنَ عُمَرَ، عَنْ نَبِيذِ الْجَرِّ، فَقَالَ: «حَرَّمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ، فَقُلْتُ: سَمِعْتُ الْيَوْمَ شَيْئًا عَجِبْتُ مِنْهُ، قَالَ: مَا هُوَ؟ قُلْتُ: سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنْ نَبِيذِ الْجَرِّ، فَقَالَ: «حَرَّمَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَقَالَ: صَدَقَ ابْنُ عُمَرَ قُلْتُ: مَا الْجَرُّ؟ قَالَ: «كُلُّ شَيْءٍ مِنْ مَدَرٍ»




সাঈদ ইব্‌ন জুবায়র (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা ইব্‌ন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে মাটির পাত্রে নাবীয প্রস্তুত করা সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা হারাম করেছেন। পরে আমি ইব্‌ন আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর নিকট এসে বললামঃ আজ আমি এমন কথা শুনলাম, যাতে আমি বিস্মিত হয়েছি। তিনি বললেনঃ তা কি? আমি বললামঃ আমি ইব্‌ন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কে মাটির পাত্রে নাবীয তৈরি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তা হারাম করেছেন। তিনি বললেনঃ ইব্‌ন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সত্যই বলেছেন। আমি বললামঃ ‘জার’ কি বস্তু ? তিনি বললেনঃ মাটির পাত্র।




تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح




تحقيق الشيخ زبیر العلیزي الباكستاني: صحیح