মুসনাদ আশ-শিহাব
1304 - أنا عَبْدُ الرَّحْمَنِ، أنا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ جَامِعٍ، نا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، نا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، نا عَبْدُ اللَّهِ يَعْنِي ابْنَ عُمَرَ الْعُمَرِيَّ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ مِنَ الْأَعْمَالِ مَا تُطِيقُونَ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا، وَإِنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا -[255]- وَإِنْ قَلَّ»
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা এমন আমল (কাজ) করো যা তোমাদের সাধ্যে কুলায়। কেননা আল্লাহ আযযা ওয়া জাল্ল (প্রতিদান দিতে) ততক্ষণ পর্যন্ত বিরক্ত (ক্লান্ত) হন না, যতক্ষণ না তোমরা বিরক্ত (ক্লান্ত) হয়ে যাও। আর আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হলো সেটাই যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়।”
