মুসনাদ আশ-শিহাব
5 - وأنا أَبُو مُحَمَّدٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ، أبنا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ جَامِعٍ، أبنا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ الْأَصْبَهَانِيِّ، أَخْبَرَنِي عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ كُرَيْبٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: وَعَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا خَادِمًا فَأُتِيَ بِخَادِمٍ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ اخْتَرْ لِي، فَقَالَ رَسُولُ اللَّهِ: «الْمُسْتَشَارُ مُؤْتَمَنٌ، خُذْ هَذَا»
ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একজন খাদেম (সেবক) দেওয়ার ওয়াদা করেছিলেন। অতঃপর তাঁর কাছে একজন খাদেম আনা হলো। তখন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ! আমার জন্য আপনি বাছাই করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “যার কাছে পরামর্শ চাওয়া হয়, সে আমানতদার (বিশ্বস্ত)। তুমি একে গ্রহণ করো।”
