হাদীস বিএন


মুসনাদ আশ-শিহাব





মুসনাদ আশ-শিহাব (638)


638 - أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ التُّجِيبِيُّ، أبنا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، ثنا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ بَكْرِ بْنِ خَالِدِ بْنِ يَزِيدَ، ثنا أَبِي مُحَمَّدِ بْنِ بَكْرِ بْنِ خَالِدِ بْنِ يَزِيدَ، ثنا عُبَيْدُ اللَّهِ بْنُ الْعَبَّاسِ بْنِ الرَّبِيعِ الْحَارِثِيُّ، مِنْ أَهْلِ نَجْرَانَ الْيَمَنِ بِعَرَفَاتٍ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْبَيْلَمَانِيُّ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ يُوصِي رَجُلًا: «يَا فُلَانُ أَقِلَّ مِنَ الدَّيْنِ تَكُنْ حُرًّا , وَأَقِلَّ مِنَ الذُّنُوبِ يَهُنْ عَلَيْكَ الْمَوْتُ، وَانْظُرْ فِي أَيِّ نِصَابٍ تَضَعُ وَلَدَكَ فَإِنَّ الْعِرْقَ دَسَّاسٌ»
«كُنَّ وَرِعًا تَكُنْ أَعْبُدَ النَّاسِ، وَكُنَّ قَنِعًا تَكُنْ أَشْكَرَ النَّاسِ، وَأَحْبِبِ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُؤْمِنًا، وَأَحْسِنْ مُجَاوَرَةَ مَنْ جَاوَرَكَ تَكُنْ مُسْلِمًا»




আব্দুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে উপদেশ দিতে শুনেছি, তিনি বলছিলেন: “হে অমুক! তুমি ঋণ কম রাখো, তুমি স্বাধীন থাকতে পারবে। আর গুনাহ কম করো, তোমার জন্য মৃত্যু সহজ হয়ে যাবে। তুমি ভালোভাবে দেখো, কোন বংশে তোমার সন্তানকে রাখছো। কেননা, বংশের প্রভাব সুপ্তভাবে বিস্তার লাভ করে।

তুমি পরহেযগার হও, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। তুমি অল্পে তুষ্ট হও, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বেশি শুকরিয়া জ্ঞাপনকারী হতে পারবে। নিজের জন্য যা ভালোবাসো, মানুষের জন্য তা-ই ভালোবাসো, তুমি মুমিন হতে পারবে। আর তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তুমি মুসলিম হতে পারবে।”