হাদীস বিএন


মুসনাদ আশ-শিহাব





মুসনাদ আশ-শিহাব (724)


724 - وأنا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الْأَنْبَارِيُّ، نا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْمِسْوَرِ نا مِقْدَامُ بْنُ دَاوُدَ، نا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، نا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، عَنْ حَمْزَةَ بْنِ حَسَّانَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ: «يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى رَبِّكُمْ قَبْلَ أَنْ تَمُوتُوا، وَبَادِرُوا بِالْأَعْمَالِ الصَّالِحَةِ قَبْلَ أَنْ تُشْغَلُوا، وَصِلُوا الَّذِي بَيْنَكُمْ وَبَيْنَهُ بِكَثْرَةِ ذِكْرِكُمْ لَهُ وَبِكَثْرَةِ الصَّدَقَةِ فِي السِّرِّ وَالْعَلَانِيَةِ تُنْصَرُوا وَتُؤْجَرُوا وَتُرْزَقُوا» مُخْتَصَرٌ




জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বললেন: “হে লোকসকল! তোমরা তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমাদের রবের নিকট তওবা করো। আর তোমরা ব্যস্ত হয়ে পড়ার পূর্বে নেক আমলগুলো দ্রুত সম্পন্ন করো। আর তোমরা তাঁর অধিক যিকির করার এবং গোপনে ও প্রকাশ্যে বেশি বেশি সদকা করার মাধ্যমে তোমাদের ও আল্লাহর মধ্যকার সম্পর্ককে জুড়ে দাও। (তাহলে) তোমরা সাহায্যপ্রাপ্ত হবে, প্রতিদান লাভ করবে এবং রিজিকপ্রাপ্ত হবে।”