মুসনাদ আশ-শিহাব
773 - أَخْبَرَنَا الْخَصِيبُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَاضِي، ثنا الْحَسَنُ بْنُ رَشِيقٍ، ثنا مُحَمَّدُ بْنُ حَفْصٍ الطَّالْقَانِيُّ، ثنا صَالِحُ بْنُ مُحَمَّدٍ التِّرْمِذِيُّ، ثنا سُلَيْمَانُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا شَقِيَ عَبْدٌ قَطُّ بِمَشُورَةٍ، وَمَا سَعِدَ بِاسْتِغْنَاءٍ بِرَأْي، يَقُولُ اللَّهُ تَعَالَى: {وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ} [آل عمران: 159] وَقَالَ تَعَالَى: {وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ} [الشورى: 38] "
সাহল ইবনু সা'দ আস-সা'ইদী (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: পরামর্শ করার কারণে কোনো বান্দা কখনো দুর্ভাগা হয়নি। আর নিজের মতের উপর ভরসা করে (অন্যের পরামর্শ থেকে) অমুখাপেক্ষী থাকার কারণে কেউ ভাগ্যবান হয়নি। আল্লাহ তা‘আলা বলেন: “আর তুমি তাদের সাথে কাজকর্মে পরামর্শ করো।” (সূরা আলে ইমরান: ১৫৯) তিনি আরও বলেন: “আর তাদের কর্ম তাদের পারস্পরিক পরামর্শভিত্তিক।” (সূরা শূরা: ৩৮)
