হাদীস বিএন


মুসনাদ আশ-শিহাব





মুসনাদ আশ-শিহাব (972)


972 - وأنا أَبُو الْقَاسِمِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدٍ الْأُدْفُوِيُّ، أنا أَبُو الطَّيِّبِ الْجُرَيْرِيُّ، إِجَازَةً، نا أَبُو جَعْفَرٍ الطَّبَرِيُّ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ عُثْمَانَ التَّنُوخِيُّ، نا مُحَمَّدُ بْنُ يَمَانٍ الصَّنْعَانِيُّ، بِالرُّهَا، نا عَبْدُ الْمُؤْمِنِ بْنُ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ عَجُوزٌ تَأْتِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُسَّرُ بِهَا وَيُكْرِمُهَا، فَقُلْتُ: بِأَبِي أَنْتَ وَأُمِّي، إِنَّكَ لَتَصْنَعُ بِهَذِهِ الْعَجُوزِ شَيْئًا مَا تَصْنَعُهُ بِأَحَدٍ؟، قَالَ: «إِنَّهَا كَانَتْ تَأْتِينَا عِنْدَ خَدِيجَةَ، أَمَا عَلِمْتِ أَنَّ كَرَمَ الْوُدِّ مِنَ الْإِيمَانِ»




আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, তিনি বলেন: এক বৃদ্ধা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। তিনি তাতে আনন্দিত হতেন এবং তাকে সম্মান করতেন। আমি বললাম, আমার পিতা-মাতা আপনার জন্য কুরবান হোক! আপনি এই বৃদ্ধার জন্য এমন কিছু করেন, যা আর কারো জন্য করেন না? তিনি বললেন, ‘সে খাদীজা (রাদিয়াল্লাহু আনহা)-এর সময়ে আমাদের কাছে আসত। তুমি কি জানো না যে, উত্তম আন্তরিকতা (বা বন্ধুত্বের প্রতি সম্মান) ঈমানের অংশ।’