مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী
1140 - حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ : حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنِ ابْنِ مَالِكٍ، قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنِ السَّاعَةِ فَقَالَ : مَا أَعْدَدْتَ لَهَا ؟ فَلَمْ يَذْكُرْ كَثِيرًا , إِلا أَنَّهُ قَالَ : إِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ ` , قَالَ أَبُو عَلِيٍّ : سَمِعْتُ الْحُمَيْدِيَّ يَقُولَ : لَقِيَ ابْنُ عُيَيْنَةَ سِتَّةً وَثَمَانِينَ مِنَ التَّابِعِينَ، وَكَانَ يَقُولُ : مَا رَأَيْتُ مِثْلَ أَيُّوبَ , قَالَ الْحُمَيْدِيُّ : قَالَ سُفْيَانُ : وَكَانَ لَفْظُ الزُّهْرِيِّ إِذَا , حَدَّثَنَا عَنْ أَنَسٍ وَسَهْلٍ سَمِعْتُ *
অনুবাদঃ আনাস ইবনু মালিক (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে তাঁকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি বললেন, তুমি এর জন্য কী প্রস্তুত করেছ? সে (ঐ ব্যক্তি) বিশেষ কিছুই উল্লেখ করল না, তবে বলল যে, আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসি। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি যাকে ভালোবাসো, (আখিরাতে) তুমি তার সাথেই থাকবে।