الحديث


مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী





مسند الحميدي (293)


293 - حَدَّثنا سُفْيَانُ، قَالَ : حَدَّثنا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّهَا أُمِّ سَلَمَةَ، أَنَّ أُمَّ سُلَيْمٍ سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ : يَا رَسُولَ اللَّهِ ! إِنَّ اللَّهَ لا يَسْتَحْيِي مْنَ الْحَقِّ، هَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا هِيَ احْتَلَمَتْ ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` إِذَا رَأَتْ إِحْدَاكُنَّ الْمَاءَ , فَلْتَغتَسِلْ `، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ : وَهَلْ تَحْتَلِمُ الْمَرْأَةُ ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` تَرِبَتْ يَمِينُكِ , فَبِمَ يَكُونُ الشَّبَهُ ؟ ` *




অনুবাদঃ উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, উম্মু সুলাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন এবং বললেন: ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্ সত্য বিষয়ে (কথা বলতে) লজ্জাবোধ করেন না। যখন কোনো নারী স্বপ্নদোষ দেখে, তখন কি তার ওপর গোসল ফরয হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: যখন তোমাদের কেউ (সেই) পানি দেখতে পায়, তখন সে যেন গোসল করে নেয়। উম্মু সালামাহ বললেন: নারীরাও কি স্বপ্নদোষ দেখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তোমার ডান হাত ধূলি-ধূসরিত হোক (আশ্চর্য প্রকাশে ব্যবহৃত শব্দ), তাহলে সাদৃশ্যতা কোত্থেকে আসে?