মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
মুসান্নাফ ইবনে আবি শায়বাহ (1026)
حدثنا يزيد بن هارون عن حبيب عن عمرو بن هرم قال: سئل جابر بن زيد عن المرأة الحائض يصيب ثوبها الدم، فتغسله، فيبقى فيه مثال الدم، أتصلي فيه؟ قال: (نعم).
জাবির ইবনে যায়দ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তাঁকে এমন একজন ঋতুমতী নারী সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যার কাপড়ে রক্ত লেগেছে। অতঃপর সে তা ধৌত করলো, কিন্তু তাতে রক্তের হালকা রেশ বা চিহ্ন অবশিষ্ট রয়ে গেল। সে কি ওই কাপড়ে সালাত আদায় করতে পারবে? তিনি বললেন: হ্যাঁ।
