মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
মুসান্নাফ ইবনে আবি শায়বাহ (1065)
حدثنا عبد الرحيم بن سليمان عن الصلت بن بهرام قال: رأيت إبراهيم بال، ثم أدخل يده في الإناء قبل أن يغسلها قال: فصحت به؟!(1) فتبسم، وقال: ما من رجل أشد في هذا مني، إني لم أدخلها إلا وهي طاهرة.
আস-সলত ইবনু বাহরাম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি ইবরাহীমকে (আন-নাখাঈ) দেখলাম, তিনি পেশাব করলেন। অতঃপর তা ধৌত করার পূর্বেই তিনি (ওযুর) পাত্রের মধ্যে তাঁর হাত প্রবেশ করালেন। আস-সলত বলেন, (আশ্চর্য হয়ে) তখন আমি তাঁকে উচ্চস্বরে ডাক দিলাম। তিনি মুচকি হাসলেন এবং বললেন, এই মাসআলায় আমার চেয়ে অধিক কঠোর আর কেউ নেই। আমি তো কেবল তখনই হাত প্রবেশ করিয়েছি যখন তা পবিত্র ছিল।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) في [ح، س، ص]: زيادة (قال).
