মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
মুসান্নাফ ইবনে আবি শায়বাহ (1195)
حدثنا محمد بن فضيل عن حصين عن عبد اللَّه بن شداد قال: ﴿فَلَمَّا رَأَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَكَشَفَتْ عَنْ سَاقَيْهَا﴾ [النمل: 44] فإذا امرأة شعراء قال: فقال سليمان: ما يذهب هذا؟ قالوا: النورة، قال: فجعلت النورة يومئذ.
আবদুল্লাহ ইবনে শাদ্দাদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, আল্লাহ্ তাআলার বাণী— ﴿অতঃপর যখন সে [বিলকিস] সেটা দেখল, সে তাকে গভীর জলাশয় মনে করল এবং তার পায়ের গোছা উন্মুক্ত করল।﴾ (সূরা নামল, ৪৪) – [তখন দেখা গেল] সে ছিল এমন এক নারী, যার [শরীরে] লোম ছিল। বর্ণনাকারী বলেন, অতঃপর সুলায়মান (আঃ) বললেন, ‘এটা (এই লোম) কীসে দূর হবে?’ তারা বলল, ‘নূরা’ (লোমনাশক)। তিনি বললেন, ’এরপর থেকেই সেদিন থেকে নূরা ব্যবহার করা শুরু হয়।’
