মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
মুসান্নাফ ইবনে আবি শায়বাহ (1273)
حدثنا ابن فضيل عن ليث عن مجاهد: قال من استطاع منكم أن يبيت طاهرا على ذكر مستغفرا لذنوبه، فإنه بلغنا أن الأرواح تبعث على ما قبضت عليه.
মুজাহিদ (রাহিমাহুল্লাহ) বলেন: তোমাদের মধ্যে যে ব্যক্তি পবিত্র অবস্থায়, আল্লাহর যিকির এবং স্বীয় গুনাহের জন্য ইস্তিগফার করতে করতে রাত যাপন করতে সক্ষম, সে যেন তা করে। কারণ, আমাদের নিকট এই সংবাদ পৌঁছেছে যে, রূহসমূহকে যে অবস্থার ওপর কবজ করা হয়, সেই অবস্থার ওপরই পুনরুত্থিত করা হবে।
