মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
حدثنا حميد بن عبد الرحمن عن موسى بن أبي الفرات قال: سأل رجلان عطاء (فقالا)(1): (مر)(2) بنا رجل، فقلنا: المخنث، قال: قلتما له قبل (أن تصليا)؟(3) أو بعد ما صليتما؟ فقالا: قبل أن نصلي، فقال: توضئا، وعودا لصلاتكما؛ فإنكما لم (تكن)(4) لكما صلاة.
আতা ইবনু আবি রাবাহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, দুজন লোক তাঁকে জিজ্ঞেস করলেন এবং বললেন: আমাদের পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, তখন আমরা তাকে (ইঙ্গিত করে) বললাম: (এ তো) হিজড়া।
তিনি (আতা) বললেন: তোমরা কি সালাত শুরু করার আগে এ কথা বলেছিলে, নাকি সালাত শেষ করার পরে?
তারা দুজন বললেন: সালাত শুরু করার আগেই।
তখন তিনি বললেন: তোমরা উভয়ে নতুন করে অজু করে নাও এবং তোমাদের সালাতের জন্য পুনরায় ফিরে যাও (অর্থাৎ সালাত আবার শুরু করো); কারণ তোমাদের কোনো সালাত (গ্রহণযোগ্য) হয়নি।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) في [هـ]: (فقال).
(2) في [جـ]: (ضربنا).
(3) في [أ، خ، د، هـ]: (صليتما).
(4) في [خ]: (يكن).