মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
মুসান্নাফ ইবনে আবি শায়বাহ (249)
حدثنا وكيع عن أبي خلدة خالد بن دينار أن أبا العالية سئل كيف تمسح المرأة رأسها؟ فقال لامرأته: أخبريها. فقالت هكذا، وأمرت يديها على (جانبي)(1) رأسها، فمسحته.
আবুল আলিয়া (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, মহিলারা কীভাবে তাদের মাথা মাসেহ করবে? জবাবে তিনি তাঁর স্ত্রীকে বললেন: তাকে (অর্থাৎ প্রশ্নকারিণীকে) বলে দাও। তখন তাঁর স্ত্রী বললেন: এভাবে, এবং তিনি তাঁর দু’হাত মাথার দু’পাশে চালিত করলেন এবং মাসেহ করলেন।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) في [أ، هـ]: (جانب).
