মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
মুসান্নাফ ইবনে আবি শায়বাহ (317)
حدثنا غندر عن شعبة قال: سألت (الحكم)(1) قلت: توضأت بفضل سؤر الحمار، فصليت؟ قال: لا تعد. وسألت حمادا، فقال: أحب إليَّ أن تعيد.
শু’বা (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:
আমি আল-হাকামকে জিজ্ঞেস করলাম—আমি গাধার উচ্ছিষ্ট (স’উর) পানি দিয়ে ওযু করে সালাত আদায় করেছি। (এর হুকুম কী?) তিনি (আল-হাকাম) বললেন: আপনাকে সালাতটি পুনরায় আদায় করতে হবে না। আর আমি হাম্মাদকে জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন: আমার নিকট এটি অধিক প্রিয় যে, আপনি সালাতটি পুনরায় আদায় করুন।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) في [د]: (وحمادًا).
