মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
حدثنا جرير عن مغيرة عن الشعبي قال: كان رجل من المسلمين أعمى، فكان يأوي إلى امرأة يهودية، فكانت تطعمه وتسقيه وتحسن إليه، وكانت لا تزال تؤذيه في رسول اللَّه صلى الله عليه وسلم، فلما سمع (ذلك منها)(1) ليلة من الليالي قام فخنقها حتى قتلها، فرفع ذلك إلى النبي صلى الله عليه وسلم
فنشد الناس في أمرها، فقام الرجل فأخبره أنها كانت تؤذيه في النبي صلى الله عليه وسلم وتسبه وتقع فيه فقتلها لذلك، فأبطل النبي صلى الله عليه وسلم
دمها(2).
শা’বি (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: মুসলিমদের মধ্যে একজন অন্ধ ব্যক্তি ছিলেন। তিনি একজন ইহুদি নারীর কাছে আশ্রয় নিতেন। সে তাকে খাবার দিত, পানি পান করাত এবং তার সাথে সদ্ব্যবহার করত। কিন্তু সে সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে (খারাপ কথা বলে) তাকে কষ্ট দিত।
এক রাতে যখন তিনি তার কাছ থেকে সেই (কষ্টদায়ক) কথা শুনলেন, তখন তিনি উঠে তাকে গলা টিপে ধরলেন এবং হত্যা করে ফেললেন। বিষয়টি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হলো।
তখন তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) লোকজনকে তার (হত্যার) বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেন। লোকটি উঠে দাঁড়ালো এবং তাঁকে জানালো যে, সে নারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে কষ্ট দিত, গালাগাল দিত এবং কুৎসা রটনা করত, তাই তিনি তাকে এ কারণে হত্যা করেছেন।
অতঃপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্তকে (রক্তপণ বা কিসাস) বাতিল ঘোষণা করলেন।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) في [أ، ب]: (منها ذلك).(2) مرسل؛ الشعبي تابعي، وقد ورد متصلًا من طريق الشعبي
عن علي، أخرجه هكذا أبو داود (4362)، والضياء في المختارة
(547)، والبيهقي 7/ 60.