মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
حدثنا عبد اللَّه بن إدريس عن أبي مالك الأشجعي عن سالم قال: قلت لابن الحنفية: أبو بكر كان أول القوم إسلاما؟ قال: لا، قلت: فيم علا أبو بكر وسبق حتى لا يذكر أحد غيرأبي بكر؟ قال: كان أفضلهم إسلاما حين أسلم حتى لحق بربه(1).
সালেম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যাহকে (রাহিমাহুল্লাহ) জিজ্ঞাসা করলাম, “আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কি লোকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন?”
তিনি (ইবনুল হানাফিয়্যাহ) বললেন, “না।”
আমি বললাম, “তবে কোন কারণে আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এমন উচ্চ মর্যাদা লাভ করলেন এবং অগ্রগামী হলেন যে, আবু বকর ছাড়া আর কারো কথা উল্লেখ করা হয় না?”
তিনি বললেন, “যখন তিনি ইসলাম গ্রহণ করেন, তখন থেকে রবের সাথে মিলিত হওয়া পর্যন্ত (মৃত্যু পর্যন্ত) তিনি ছিলেন তাদের মধ্যে ইসলামের দিক থেকে সর্বশ্রেষ্ঠ (আফদাল)।”
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) مرسل؛ ابن الحنفيةتابعي.
