মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
মুসান্নাফ ইবনে আবি শায়বাহ (40189)
حدثنا وكيع عن عمران عن أبي مجلز قال: أراد عمر أن لا يدع مصرا من الأمصار إلا
أتاه، فقال له كعب: لا تأت العراق فإن فيه تسعة أعشار الشر(1).
আবু মিজলাজ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ইচ্ছা করলেন যে, তিনি সাম্রাজ্যের এমন কোনো জনপদই রাখবেন না যেখানে তিনি নিজে যাবেন না। তখন কা‘ব [আল-আহবার] (রাহিমাহুল্লাহ) তাঁকে বললেন, আপনি ইরাকে যাবেন না। কারণ, নিশ্চয়ই সেখানে রয়েছে দশ ভাগের নয় ভাগ অকল্যাণ (বা বিপর্যয়)।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) منقطع؛ أبو مجلز لم يدرك عمر.