মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
حدثنا وكيع قال: حدثنا سفيان قال: حدثنا أبو عون عن عبد اللَّه بن شداد قال: سمعت أبا هريرة يحدث مروان: قال توضأ مما مست النار، فأرسل مروان إلى أم سلمة، (يسألها)(1) فقالت: نهش رسول اللَّه صلى الله عليه وسلم عندي كتفا، ثم خرج إلى الصلاة ولم يمس ماء(2).
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, (আব্দুল্লাহ ইবনু শাদ্দাদ মারওয়ানকে লক্ষ্য করে বলেন) তিনি (আবু হুরায়রা) বলেন, আগুন স্পর্শ করেছে এমন খাদ্য খেলে ওযু (নতুনভাবে) করতে হবে। অতঃপর মারওয়ান (এই মাসআলাটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য) উম্মু সালামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট জিজ্ঞাসা করার জন্য লোক পাঠালেন। তিনি (উম্মু সালামা) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বকরির কাঁধের মাংস খেলেন, অতঃপর তিনি সালাতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন এবং পানি স্পর্শও করলেন না (অর্থাৎ নতুন করে ওযু করলেন না)।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) في [أ، خ، د، هـ]: (فسألها).
(2) صحيح، أخرجه عبد الرزاق (644) والطحاوي 1/ 39 والنسائي في الكبرى (6656).
