মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
حدثنا علي بن مسهر عن يحيى بن سعيد عن بشير(1) بن (يسار)(2) قال: أخبرني سويد بن النعمان الأنصاري: أنهم خرجوا مع رسول اللَّه صلى الله عليه وسلم إلى خيبر(3) حتى إذا كانوا بالصهباء، صلى العصر، ثم دعا بأطعمة(4) ولم يؤت إلا بسويق، فأكلوا وشربوا، ثم دعا بماء فمضمض، ثم قام فصلى بنا المغرب(5).
সুওয়াইদ ইবনু নু’মান আল-আনসারী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যে তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে খায়বারের (উদ্দেশে) বের হয়েছিলেন। অবশেষে যখন তাঁরা সাহবা নামক স্থানে পৌঁছলেন, তখন তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আসরের সালাত আদায় করলেন। এরপর তিনি খাবারের জন্য ডাকলেন। কিন্তু তাঁর সামনে ছাতু ছাড়া অন্য কিছু আনা হলো না। অতঃপর তাঁরা তা খেলেন ও পান করলেন। এরপর তিনি পানি চাইলেন এবং কুলি করলেন। অতঃপর তিনি উঠে আমাদের নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) في [خ]: (مصغرًا).
(2) في [جـ، د، هـ]: (بشار).
(3) في [د]: (إلى حنين).
(4) في [أ، خ]: (بالطعمة).
(5) صحيح، أخرجه البخاري (209) وابن ماجة (492) وأحمد (15800).
