মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
حدثنا هشيم عن أبي حمزة قال: بينا أنا أسير على راحلتي وأنا بين النائم واليقظان، إذ وجدت شهوة، فأنكرت نفسي، فخرج مني ما بلَّ (بادي)(1) وما هناك، فسألت ابن عباس، فقال: اغسل ذكرك وما أصاب منك ولم يأمرني بالغسل(2).
আবু হামযাহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি একবার আমার সওয়ারীর পিঠে আরোহণ করে চলছিলাম। আমি তখন ঘুম ও জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিলাম। এমন সময় আমি কামোদ্দীপনা (শাহওয়াহ) অনুভব করলাম এবং নিজের প্রবৃত্তিকে ধিক্কার দিলাম। তখন আমার এমন কিছু নির্গত হলো যা আমার কাপড় ও দেহকে ভিজিয়ে দিল। এরপর আমি ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে এ বিষয়ে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন: তুমি তোমার লজ্জাস্থান এবং যে স্থানে তা লেগেছে, তা ধুয়ে নাও। তিনি আমাকে গোসল করার আদেশ দেননি।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) أي: فخذي، وفي [أ، خ، د، هـ]: (نادي) وفي [س]: (إزاري).
(2) ضعيف؛ لضعف أبي حمزة.
