আখবারু মাক্কাহ লিল-ফাকিহী
2789 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ حَسَنٍ , قَالَ : أنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ , قَالَ : ثنا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ , قَالَ : سَأَلْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، فَحَدَّثَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ، فَقَالَ : كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا لا يَصُومُ يَوْمَ عَرَفَةَ , قُلْتُ : بَلَغَكَ عَنْ غَيْرِ ابْنِ عُمَرَ ؟ قَالَ : حَسْبُكَ بِهِ شَيْخًا ` *
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। (তাবেয়ী) সাঈদ ইবনুল মুসাইয়্যিব (রাহিমাহুল্লাহ) থেকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আরাফার দিন রোজা রাখতেন না।
(বর্ণনাকারী ইয়াহইয়া ইবনু আবি ইসহাক বলেন) আমি বললাম: ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ব্যতীত অন্য কারো থেকে কি আপনার নিকট (এ বিষয়ে কোনো তথ্য) পৌঁছেছে?
তিনি (সাঈদ) উত্তরে বললেন: একজন শায়খ (বা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ) হিসেবে তিনিই তোমার জন্য যথেষ্ট।