মুখতাসার সহীহ মুসলিম
মুখতাসার সহীহ মুসলিম (1772)
1772 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه يَرْفَعُهُ قَالَ النَّاسُ مَعَادِنُ كَمَعَادِنِ الْفِضَّةِ وَالذَّهَبِ خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقُهُوا وَالْأَرْوَاحُ جُنُودٌ مُجَنَّدَةٌ فَمَا تَعَارَفَ مِنْهَا ائْتَلَفَ وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ. (م 8/ 41 - 42)
আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: মানুষ রূপা ও সোনার খনির ন্যায় বিভিন্ন খনিস্বরূপ। জাহিলিয়্যাতের যুগে তাদের মধ্যে যারা উত্তম ছিল, ইসলাম গ্রহণ করার পর যদি তারা দ্বীনের জ্ঞান লাভ করে, তবে তারা ইসলামেও উত্তম। আর আত্মাগুলো একত্রিত সৈন্যদলের ন্যায়। সেগুলোর মধ্যে যা একে অপরের সঙ্গে পরিচিত হয়, তারা পরস্পর মিলে যায়, আর যা একে অপরের অপরিচিত থাকে, তারা পরস্পর ভিন্ন থাকে।