হাদীস বিএন


মুখতাসার সহীহ মুসলিম





মুখতাসার সহীহ মুসলিম (1779)


1779 - عَنْ أَبِي مُوسَى رضي الله عنه عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّمَا مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ وَالْجَلِيسِ السَّوْءِ(4) كَحَامِلِ الْمِسْكِ وَنَافِخِ الْكِيرِ(5) فَحَامِلُ الْمِسْكِ إِمَّا أَنْ يُحْذِيَكَ(6) وَإِمَّا أَنْ تَبْتَاعَ مِنْهُ وَإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ رِيحًا طَيِّبَةً وَنَافِخُ الْكِيرِ إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ وَإِمَّا أَنْ تَجِدَ رِيحًا خَبِيثَةً. (م 8/ 38)




আবু মূসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: নিশ্চয়ই সৎ সঙ্গীর এবং অসৎ সঙ্গীর উদাহরণ হলো কস্তুরী বহনকারী (আতর বিক্রেতা) এবং কামারের হাঁপরে ফুঁকদানকারীর (কয়লা পোড়ানো কামারের) মতো। কস্তুরী বহনকারী হয় তোমাকে কিছু উপহার দেবে, অথবা তুমি তার কাছ থেকে কিছু ক্রয় করতে পারবে, অথবা তার কাছ থেকে তুমি সুগন্ধ পাবে। পক্ষান্তরে হাঁপরে ফুঁকদানকারী (কামার) হয়তো তোমার কাপড় জ্বালিয়ে দেবে, অথবা তার কাছ থেকে তুমি দুর্গন্ধ পাবে।